সিলেটে ৩৮০ কোটি টাকা ব্যয়ে প্যাকিং হাউজ কোল্ড স্টোরেজ হচ্ছে

সিলেটে ৩৮০ কোটি টাকা ব্যয়ে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ হচ্ছে

সিলেটে ৩৮০ কোটি টাকা ব্যয়ে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ হচ্ছে

সিলেট অঞ্চলে উৎপাদিত অনেক কৃষিপণ্য রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু যথা যথা সংরক্ষণ ও প্যাকেজিংয়ের পর্যাপ্ত সুবিধার অভাবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বাংলাদেশ বঞ্চিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে না। অথচ সিলেটে উৎপাদিত গোয়ালগাদ্দা শিম, জারা লেবু ও নাগা মরিচ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। হাওরের দেশি মাছও যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে।